Skip to main content

Lucky Customer can win Apple 6s....

জীবন বদলে যায়


জীবন বদলে যায়

জীবন, জীবনটা একটু বেশিই complicated
জীবন মানে আশা, জীবন মানে ভালোবাসা,
জীবন মানে প্রতিটা মুহূর্তের লড়াই, জীবন মানে কিছু কাজ করে সমাজের সামনে নিজেকে উঁচু করাই।
জীবন মানে কঠিন সময়, জীবন মানে সেই সময় গুলোকেও হাসি মুখে কাটানো।
জীবন মানে সুন্দর কিছু মুহূর্ত, আর জীবন মানে সেই গুলোকেও হাসি মুখে কাটানো।
------------------------------------------------------------------------------------------------------
মায়ের গর্ভে যখন থাকা, তখন জীবনের একমাত্র আশা পৃথিবীর আলো দেখা
তখন সেখানে নিজের পৃথিবী না বানাতে চেয়ে, সেখান থেকে বেরিয়ে বাইরের জগতে অন্য কিছু দেখার ইচ্ছে হওয়া, এটাই তো জীবন
এটাই আমাদের জীবন এর শুরু হয় আর শুরুর সময় থেকেই ইটা বদলাতেও থাকে।
------------------------------------------------------------------------------------------------------
এই বিশাল পৃথিবীতে এসে পরে এই মানুষগুলোর সাথে মিশে যাওয়া, এটাই জীবন
কিছু না বলতে পারায়, লোকেদের মতো করে চলা, এটাই জীবন
অজানা সবার থেকে ভালোবাসা পাওয়া আর নিজের ভালোবাসা তা তাদের দেখতে না পৰ, এটাই তো জীবন
অন্যদের খেলতে দেখে, নিজেরও মায়ের কোল ছেড়ে ওখানে নিজের জীবনটা খোঁজার ইচ্ছে হওয়া, এটাই জীবন।
আস্তে আস্তে জীবন তা এই ভাবেই বদলে যায়।
------------------------------------------------------------------------------------------------------
একটু বোরো হয়ে গিয়ে সেই খেলার জায়গা তাকেই নিজের পৃথিবী বানিয়ে নেওয়া, এটাই জীবন
মায়ের কোল ছেড়ে, বন্ধুদের সঙ্গে একটা অন্য জগৎ বানানো, এটাই জীবন
তারপর অন্যদের দেখে নিজেরও একটা ইউনিফর্ম পড়ার ইচ্ছে হওয়া,
এটাই আস্তে আস্তে একটা অন্য জীবন বদল হতে চলা।
------------------------------------------------------------------------------------------------------
একটা আজব রকমের ইউনিফর্ম আর তাকেই খুব আনন্দের সহকারে পরে বেড়ানো, তখন এটাই ছিল জীবন
স্কুলে গিয়ে নিজের ছোট একটা জগৎে এতগুলো লোকের জায়গা করে দেওয়া, এটাও জীবন
জীবন এই ভাবেই ধীরে ধীরে পাল্টাচ্ছিল
------------------------------------------------------------------------------------------------------
স্কুলের জীবনে বন্ধুদের মজা নেওয়া, আর তাদের সাথেই অনেকটা ভালো সময় কাটানো এটাই তখন হয়ে গিয়েছিলো আমাদের জীবন
তারই মধ্যে ক্লাসের জানালা দিয়ে বাইরে মাঠে বাচ্চাদের খেলতে দেখা আর পুরোনো দিনের কথা মনে করা , এটাই হয়ে গিয়েছিলো যেন জীবন
তারই মধ্যে কলেজের দাদা-দিদিদের ঘুরে বেড়াতে দেখা আর নিজেরও ওরম একটা জীবনের আকাঙ্খা হওয়া, এটাই জীবন
জীবন বদলাচ্ছিলো ধীরে ধীরে।
------------------------------------------------------------------------------------------------------
কলেজ ঢুকলাম,
সিনেমাতে অনেক কিছু দেখা আর বাস্তবেও,
কিন্তু আসলে বাস্তবতা অনেকটাই আলাদা হয়ে উঠলো ও,
ভেবেছিলাম সিনেমার মতো হবে জীবনটা, ঘুরে বেরোনো আর প্রেম করে বেরোনো,
কিন্তু আসলে ছিল কিছু অন্যই আর ধীরে ধীরে এটাই হয়ে উঠলো আমাদের জীবন। 
জীবন অনেকটাই বদলে গিয়েছিলো আর আরো বদলাতে চলেছিল।
------------------------------------------------------------------------------------------------------
মনে হচ্ছিলো ছোটবেলার সেই খেলার জীবন তাই যেন সব থেকে ছিল ভালো,
তখন জীবনে যাই হোক কিন্তু এই এতো চিন্তার ছিলোনা কোনো আলো,

চাকরি জীবীদের দেখতাম আর ভাবতাম এদেরই জীবনে আসলে সুখ,
আছে ভালো চাকরি, আছে টাকা, আর আছে আরো অনেক সুখ,
ব্যাস লেগে পড়লাম চাকরির খোঁজে এই সব পাওয়ার আকাঙ্খাতে ,
একটা বড়ো লড়াই আর সুখের খোঁজে, এটাই হচ্ছিলো জীবন
জীবন ভালো ভাবেই পাল্টে গিয়েছিলো,
------------------------------------------------------------------------------------------------------
চাকরি হলো, টাকাও হচ্ছিলো, কিন্তু যেই সুখ তা পাওয়ার আশা ছিল সেটাই হচ্ছিলো না,
জীবনে অনেক কিছু হারিয়েও , আবার অনেক কিছু পেয়েও, আগের সময় গুলো র আসছিলো না
নিজের অনেক দেখা স্বপ্ন, অনেক ইচ্ছে সেগুলোও কিছু হচ্ছিলো না
সবার মতো সাধারণ জীবন, সাধারণ কাজ, এটাই হয়ে গিয়েছিলো জীবন
জীবন অনেকটাই পাল্টে গিয়েছিলো আরো অনেক বাকি ছিলো।
------------------------------------------------------------------------------------------------------
ছোটবেলার অনেক বড়ো বড়ো দেখা স্বপ্ন,
অনেক আশা, সব হয়ে যাচ্ছিলো অস্ত, জীবন হয়ে হচ্ছিলো পুরো mechanical
মনে হচ্ছিলো এটাই হলো জীবন আর এটাই হয়ে থাকবে।
------------------------------------------------------------------------------------------------------
এরই মধ্যে নিজের কিছু করে দেখানো তাই আসলে জীবন,
রোজের কাজের মধ্যে ও সময় বার করে নিজের স্বপ্নের জন্য কিছু করাটাই হলো জীবন,
সবার মতো না হয়ে, নিজের একটা আলাদা পরিচয় বানানো তাই হলো জীবন,
পুরোনো স্মৃতি থেকে ভালো মুহূর্ত গুলোকে মনে করাটাই জীবন,
মাঠের সেই খেলা, স্কুলের জন্য সেই ছোটা, কলেজের সেই আড্ডা, বন্ধুদের সাথে কাটানো সেই সময়গুলো মনে করে বেঁচে থাকা এটাই জীবন,
বন্ধুর বিয়েতে নাচার প্ল্যান করা, তার জন্য নিজের সব কিছু করা, এটাই জীবন,
ছোটবেলায় দেখা স্বপ্ন গুলোকে না ভুলে গিয়ে, তার জন্য নিজেকে বদলে নেওয়া, এটাই জীবন,
জীবন যতই পাল্টে যাক, এরই মধ্যে নিজের অন্তরের ভাবটাকে না পাল্টানো, এটাই জীবন।
------------------------------------------------------------------------------------------------------
সময় কারুর জন্য থামে না, থামে না আমাদের জীবন ও,
এটা চলছিল, চলছে আর চলতেও থাকবে অবিকল,
জীবন বদলেছে, আর আরো বদলাবে,
পুরোনো দিন ফিরে আসবেনা কোনোদিন,
কিন্তু আমরা যা ছিলাম, যা আছি, আর এটাই থাকবো চিরদিন 


                                                                                     - Prodipto Das

Comments

Followers

Popular posts from this blog

প্রেম মানে কি ? আসলে কি ?

প্রেম   মানে   কি  ?   আসলে   কি  ?   প্রেম   মানে   কি  ?   প্রেম   মানে   ভালোবাসা ,    প্রেম   মানে   ভালোলাগা ,   কাউকে   প্রথমবার   দেখে ,  তাকে   প্রত্যেক   তা   মুহূর্ত   দেখার   ইচ্ছে   হওয়া ,   একেই   বলে   প্রেম ।   তার   নাম   না   জেনেও ,   তার   ব্যাপারে   কিছু   না   জেনেও ,   তার   জন্য   সব   কিছু   করতে   পাড়ার   অনুভূতি   হওয়া ,   একেই   বলে   প্রেম ।   তাকে   প্রথম   বার   ভিড়   বাসে   দেখে ,   শুধু   তাকেই   দেখতে   থাকা ,   একেই   মনে   হয়   বলে   প্রেম ।   একই   জায়গায়   কাজ   করা ,   কোনো   সময়   দেখা   হলে   মুচকি   হাসা...

আমার শহর কলকাতা

এই শহর, আমার শহর, ভালোবাসার শহর, ঐতিহ্যের শহর, মিষ্টির শহর আর আরো অনেক কিছু ভালোলাগার মতো শহর, এরই নাম কলকাতা । যেখানে মানুষের দিন চালু হয় ল্যাদ দিয়ে আর শেষ হয় রাজ্যের ভিত্তিহীন কথাবার্তা দিয়ে , তবুও  এই  আমার শহর ভালোবাসার শহর । হাওড়া স্টেশন থেকে ভিড় নেমে এসে পড়ে হাওড়া ব্রিজে আর তারপর আসে এই শহরে , তারপর সে কতোই না রাগ কতোই না বিদ্বেষ কতোই না প্রেম আর শেষে কিছু সব ভুলে গিয়ে ভালোবেসে বাড়ি ফেরা , তাই এই শহর ভালোবাসার শহর । এই শহর কবিগুরুর , এই শহর নেতাজির , এই শহরের বাতাশে আছে সাহিত্য আছে স্বাধীনতার ভাবনা , আছে কবিগুরুর কাজ, আছে নেতাজির ফিরে আসার কামনা, তাই এই শহর আশার শহর। RAY থেকে ঘোষ , অপু থেকে শঙ্কর সব আছে এই শহরে , চলচ্চিত্র নিয়ে ভাবি আগে আমরা তারপর ভাবে পুরো দুনিয়া, তাই এই শহর চলচিত্রের শহর। বন্ধুত্বের মধ্যে আসে কিছু ভাবনা , আর তার থেকেই বেরোয় "এই বোকাচোদা", শুনতে খারাপ লাগলেও, মনে লাগেনা , তাই এই শহর একটু অন্য রকম ভাবে বন্ধুত্ব মানানোর শহর । ফেলুদা থেকে ব্যোমকেশ , কিরীটি থেকে শবর সব আছে এই শহরে , রহস্যের এই শ...

साधारण हूँ मैं

हां इस दुनिया मे बहुतो के लिए उद्धरण हूँ मैं अनोखे सोच को पीछे करने का कारण हूँ मैं   तिरस्कार अब क्यों करती है दुनिया मेरी क्या गलती मेरी सिर्फ इतनी सी है के साधारण हूँ मैं सच को झूठ मे बदलता हूँ मैं हर बार अपनी चीज़ों को खोने से डरता हूँ मैं घनिष्ट बहारो मे खोया हुआ एक तिनका हूँ मैं हां ये सच है के साधारण हूँ मैं वो चाँद को पाने की ख्वाहिश करता हूँ मैं पर मेहनत करने से डरता हूँ मैं जीत की ख़ुशी से ज्यादा हार से बचने का प्रयास करता हूँ मैं हां ये सच है के साधारण हूँ मैं सपनो से ज्यादा रिश्तों को अहमियत देता हूँ मैं बिगड़ते हालात मे सबसे पहले अपनी फिक्र करता हूँ मैं देख ख़ुशी किसी और की उन लोगो से जलता हूँ मैं हां ये सच है के साधारण हूँ मैं इस दुनिया मे बहुतो के लिए उद्धरण हूँ मैं अनोखे सोच को पीछे करने का कारण हूँ मैं तिरस्कार अब क्यों करती है दुनिया मेरी क्या खुद के वजह से बना साधारण हूँ मैं --- sur@j p@ndey